সিদ্ধিদাতা গণেশই যখন শাঁখায়। বিরল শাঁখার ডিজাইন গণপতি সম্পর্কে জানুন বিস্তারিত।

নিজস্ব প্রতিবেদন: শাঁখার ক্লাসিক্যাল ডিজাইনের পাশাপাশি মর্ডাণ ডিজাইনে নানা রকমের রকমারি বৈচিত্র্য দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। মর্ডাণ সোনা বাঁধানো শাঁখার মধ্যে দামী নকশা হলো গণপতি ডিজাইন। 
কেন শাঁখার নাম হলো গণপতি?
উপরের স্যাম্পেলে পরিষ্কার দেখা যাচ্ছে শুড় সহ গণপতি বা গণেশের মুখ প্রতিভাত হচ্ছে। সেই সঙ্গে আড়াআড়ি কৌনিক ভাবে মাঝারি গ্যাপ সহ ছড়ি ডিজাইন শাঁখার অপরুপ সৌন্দর্য বৃদ্ধি করেছে। যার অবতল স্থানগুলো স্বর্ণ তার দ্বারা ভরাট করা হয়েছে। এটি শুধু মাত্র মর্ডাণ ডিজাইন নয় এটি একটি বিরল ডিজাইন যা তৈরি করা খুবই কষ্টসাধ্য।
দামের বিষয়: এই শাঁখার নকশা তৈরি করতে শাঁখারিকে অনেক পরিশ্রম করতে হয় সুন্দর শিল্পকলাটি শাঁখার মধ্যে ফুটিয়ে তুলতে। তাই পরিশ্রমের দাম স্বরুপ মূল্য তো বেশি হবেই। আনুমানিক ১৫০০-৩৫০০ টাকা মূল্য লাগে স্বর্ণ ছাড়া একজোড়া গণপতি শাঁখা তৈরি করতে। এছাড়াও শৌখিন কাজ হবার জন্য খুব ভালো মানের শাঁখা ব্যবহার করা হয়ে থাকে।
বিশেষ দ্রষ্টব্য: আদি মেলাইচণ্ডী শঙ্খ স্টোর্সের যেহেতু এটি কমন ডিজাইন নয় এবং এটি তৈরি করতে অনেক সময় লাগে তাই আগে থেকে অর্ডার দিতে হবে এবং ৭-১৪ দিন+ পর্যন্ত সময় লাগতে পারে শাঁখা পেতে।
সুবিধা: যেহেতু শাঁখায় স্বয়ং গণেশের মুখ প্রতিভাত রয়েছে তাই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যতিক্রমী শাঁখার ডিজাইন হবার জন্য সকলের নজর কাড়বেই। বিরল ও সুন্দর শাঁখা হলো গণপতি ডিজাইন।
অসুবিধা: গণপতি ডিজাইন সোনা বাঁধানো শাঁখা। অবশ্যই শাঁখা বাঁধাই করতে বেশ ভালো রকম সোনা লাগবে তাই উচ্চবিত্ত মানুষরা ব্যবহার করলেও মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য যথেষ্ট দামী শাঁখা হবে। শাঁখা জোড়া বানানো সময়সাপেক্ষ। 
লেখায় অর্ঘ্য বটব্যাল।
৩/১/২০২৩

Comments

Popular posts from this blog

"আলোর ইতিহাস: মোমবাতির হাজার বছরের পথচলা"

শাঁখার প্রাচীন ডিজাইন খেজুরছড়ি